Dinajpur Govt. Girls' High School
News:
সভাপতির বাণী

তথ্য ও যোগাযোগের প্রযুক্তি (Information and Communication Technology-ICT) মানুষের জীবন ধারণের পদ্ধতিকে বদলে দিয়েছে- জীবনকে করেছে সহজ ও আনন্দময়। শিক্ষাক্ষেত্রেও তথ্য ও যোগযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা। আইসিটি স্থান করে নিয়েছে গ্রামের বিদ্যালয়ের সেই ছোট্ট শ্রেণিকক্ষেও - যেখানে শিক্ষার্থীরা বই-খাতার পাশাপাশি কম্পিউটারেও শিখতে শুরু করেছে। জাতীয় শিক্ষানীতি ২০১০-এর আলোকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান  এবং সকল ক্ষেত্রে তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের যোগ্য রূপকার হিসাবে গড়ে তোলে ‘‘ভিশন ২০২১’’  বাস্তবায়নের জন্য এই ওয়েবসাইট অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকের মাঝে নিবিড় বন্ধনে আবদ্ধ করে বিদ্যালয় ও শিক্ষা সংক্রান্ত সকল তথ্য দ্রুত পৌঁছতে সহায়তা করবে। ঠাকুরগাঁও জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কালেষ্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ ইতোমধ্যে ‘‘সেরা মাল্টিমিডিয়া ক্লাসরুম’’ হিসাবে পুরস্কৃত হয়েছে। এই ওয়েবসাইটটি খোলার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক মান উন্নয়ন ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণে একটি নতুন মাত্রা যুক্ত হবে এই প্রত্যাশা করছি।

 মোহাম্মদ রফিকুল হক
জেলা প্রশাসক, ঠাকুরগাঁও।
ও                      
সভাপতি, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, ঠাকুরগাঁও।

Dinajpur Govt. Girls' High School
Dynamic Calendar
◀ Loading... ▶
0
0
2
7
8
6
4